কাউকে দল থেকে বাদ দিয়ে বিতর্কমুক্ত থাকতে চাইলে ‘বিশ্রামের’ মতো নিরাপদ শব্দ আর নেই। বলে দিলেই হলো, ‘তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে।’ ব্যস, সব মুখ বন্ধ। আয়ারল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের দলে মাহমুদউল্লাহ ও তাইজুল ইসলামকে না রাখার ব্যাখ্যায় এই শব্দটাই বেছে নিয়েছেন নির্বাচকেরা—‘বিশ্রাম’।

